সহজ রচনাশিক্ষা

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

এই পাতাটি মূল গ্রন্থের অংশ নয়; এটি 'সহজ রচনাশিক্ষা' গ্রন্থের পরিচিতি, প্রকাশনা-তথ্য ও মূল্যায়ন।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শেষ জীবনে দুইখানি পাঠ্যপুস্তক রচনা করেন— “সহজ রচনা শিক্ষা” ও “সহজ ইংরেজী শিক্ষা”। “সহজ ইংরাজী শিক্ষা” পাওয়া যায়নি। তবে জানা যায় এর তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৮৯৪ সনে। “সহজ রচনা শিক্ষা”র প্রথম সংস্করণের প্রকাশকাল নির্ণীত হয়নি। এর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সংস্করণ বের হয় বঙ্কিমচন্দ্রের মৃত্যুর পর। ১৮৯৮ সনের চতুর্থ সংস্করণের পুস্তকখানি এখানে প্রকাশিত হলো।