মোহিনী মন্মথ সনে মনোমত স্থলে।
এমন যামিনী যাপে এমন বিরলে॥
এমন বিপদহীন বিজন কানন।
এমন বিরল প্রেম গম্ভীর এমন॥
কে জানে সে সত্য কি না স্বপন নিশার।
বলে এলে কে জানিত হেন তবে তার॥
রবে না এমন সুখ মানব কপালে।
ভাবিয়ে বিচল চিত্ত এ সুখের কালে॥
এই ভয় মনোমাঝে হয় আর যায়।
যেন কোন মেঘ-ছায়া পড়িছে ধরায়॥
এই মত গেল নিশি নিকুঞ্জ মন্দিরে।
সে দিন কাটালে সুখে নিশি এলো ফিরে॥
এমন যামিনী যাপে এমন বিরলে॥
এমন বিপদহীন বিজন কানন।
এমন বিরল প্রেম গম্ভীর এমন॥
কে জানে সে সত্য কি না স্বপন নিশার।
বলে এলে কে জানিত হেন তবে তার॥
রবে না এমন সুখ মানব কপালে।
ভাবিয়ে বিচল চিত্ত এ সুখের কালে॥
এই ভয় মনোমাঝে হয় আর যায়।
যেন কোন মেঘ-ছায়া পড়িছে ধরায়॥
এই মত গেল নিশি নিকুঞ্জ মন্দিরে।
সে দিন কাটালে সুখে নিশি এলো ফিরে॥