বাল্যরচনা

ললিতা

দ্বিতীয় সর্গ

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

এখনো এলো না কেন সঙ্গীতের ধ্বনি।
ভীষণ নীরব! হা রে! আছে কি ধরণী?
অকস্মাৎ কোথা হয় গভীর গর্জ্জন।
কাঁপিল গভীর বন কাঁপিল দুজন॥
অদ্ভুত নিনাদ উড়ে যায় বন দিয়ে।
অন্ধকার ভীমতল হইল আসিয়ে॥
ভীমতর নাদে যেন কাঁপে নভ হৃদি।
কাঁদিয়া উঠিল দোঁহে, “হা বিধি! হা বিধি!”