ভয়ঙ্কর ভূতগণ, নেচে নেচে ঝড়ে,
উচ্চৈঃস্বরে কাঁদিবেক ঝড়নাদ সঙ্গে।
বিকট বদন ভঙ্গী গিরি পড়ি চড়্যে,
ভীম শ্বেত দন্তাবলী দেখাইবে রঙ্গে॥
পরেতে গভীর স্থির জগৎসংসার।
কাঁদিয়া ঘুমালো যেন নবীন কুমার॥
যেন তাঁর করুণার প্রতিমা প্রকাশ।
পূজিব গভীর মোহে, বিগত বিলাস॥
সঁপিয়া জীবন মন, যৌবন রতন।
এমন সুধীর মনে হইবে পতন॥
ভাবিব ঝটিকা মত ছিল মম মন।
এ গভীর স্থির মত হয়েছে এখন॥
কারো অনুরাগী নই বিনা সনাতন।
জপিয়া পবিত্র নাম হইব পতন॥
অনন্ত মহিমা স্মরি ছাড়িব এ দেহ।
জানিবে না শুনিবে না কাঁদেবে না কেহ॥
অনিবার জলরব কাঁদিবে কেবল।
আছে কি পৃথিবি হেন বিমোহন স্থল!
উচ্চৈঃস্বরে কাঁদিবেক ঝড়নাদ সঙ্গে।
বিকট বদন ভঙ্গী গিরি পড়ি চড়্যে,
ভীম শ্বেত দন্তাবলী দেখাইবে রঙ্গে॥
পরেতে গভীর স্থির জগৎসংসার।
কাঁদিয়া ঘুমালো যেন নবীন কুমার॥
যেন তাঁর করুণার প্রতিমা প্রকাশ।
পূজিব গভীর মোহে, বিগত বিলাস॥
সঁপিয়া জীবন মন, যৌবন রতন।
এমন সুধীর মনে হইবে পতন॥
ভাবিব ঝটিকা মত ছিল মম মন।
এ গভীর স্থির মত হয়েছে এখন॥
কারো অনুরাগী নই বিনা সনাতন।
জপিয়া পবিত্র নাম হইব পতন॥
অনন্ত মহিমা স্মরি ছাড়িব এ দেহ।
জানিবে না শুনিবে না কাঁদেবে না কেহ॥
অনিবার জলরব কাঁদিবে কেবল।
আছে কি পৃথিবি হেন বিমোহন স্থল!