অরুণাচল বসুকে লেখা অষ্টাদশ পত্র

সুকান্ত ভট্টাচার্য্য

অরুণ,

মনে আছে তো আজ কিশোর-বাহিনীর শারদীয় উৎসব? অশোক যেতে চায়, ওকে নিয়ে তুই চারটের মধ্যে ইণ্ডিয়ান এসোসিয়েশন হলে পৌঁছিস, আমি একটু ঘুরে যাব কিনা।

—সুকান্ত