অরুণাচল বসুকে লেখা দ্বাবিংশ পত্র

সুকান্ত ভট্টাচার্য্য

কলকাতা
২.২.২৫

অরুণ,

কাল-পরশু-তরশু, যেদিন হয় শৈলেনের কাছ থেকে সংস্কৃত নোটখানা নিয়ে বেলা পাঁচটার মধ্যে আমার সঙ্গে দেখা করার চেষ্টা করিস। বেলেঘাটার হৃষীদা’দের[১] কি বক্তব্য জেনে আসিস, আমি তার কৈফিয়ৎ দেবার চেষ্টা করব। দেখাটা ৪-৫টার মধ্যে হলেই ভাল হয়। মনে রাখিস, অন্যথা অক্ষমনীয়।

—সুকান্ত

টিকা ও মন্তব্য

  1. .
    পাটিকর্মী শ্রীহৃষীকেশ ঘোষ।