অশ্বিনীকুমার বসুকে লেখা পত্র

সুকান্ত ভট্টাচার্য

শ্রদ্ধাস্পদামু,[১]

বিস্তারিত বর্ণনা আগামী পত্রে প্রাপ্তব্য। আপনি এবং আপনার পুত্র আশা করি কুশলময়। অরুণকে বলবেন আমার চিঠির জবাব দিতে, তার ব্যাপার দুঃখপ্রদ। আমরা কুশলে। ইতি—

—সুকান্ত

টিকা ও মন্তব্য

  1. .
    ১৯৪২ সালের ৪ঠা মে তারিখে অরুণাচলের বাবা অশ্বিনীকুমার বসুর পোস্ট-কার্ডের চিঠির পিছনে এই চিঠি লেখেন সুকান্ত।