শ্রীমতী সরলা বসুকে লেখা তৃতীয় পত্র

সুকান্ত ভট্টাচার্য

দোল-পূর্ণিমা
কলকাতা

শ্রদ্ধাস্পদাসু,[১]

মা, আপনার পত্রাংশ ঠিক সময়েই পেয়েছিলাম। উত্তর দিতে দেরি হল! কারণ, সেই সময়ে আমি অত্যন্ত অসুস্থ ছিলাম। … আর দিনরাত পেটে যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলাম। এখন ওষুধ খেয়ে অনেকটা ভাল আছি। শীগগিরই যাদবপুর যক্ষ্মা হাসপাতালে ভর্তি হব। আপনি কেমন আছেন? অরুণ আমার কাছে মোটেই আসে না।

স্নেহাধীন
সুকান্ত

টিকা ও মন্তব্য

  1. .
    এ চিঠিটি সম্ভবত ১৯৪৭ সালের ৭ই মার্চ লেখা।