বাল্যরচনা

ললিতা

দ্বিতীয় সর্গ

১১

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

ভীষণ নীরব। যেন মরেছে ধরণী।
হে ধাতঃ কাঁপালো স্তব্ধ আবার কি ধ্বনি॥
বলিছে গম্ভীর স্বরে, “রে নরযুগল।
দেবের নিকুঞ্জে এসে পাও কর্ম্মফল॥”
ফিরে বার ঘর ঘর, গরজিল জলধর,
মাতিল মরুৎ ফিরে বার।
চেচায় অশনি ঘন, ভীমবলে তরুগণ,
মত্ত শির নাড়িছে আবার॥